আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণে অবিলম্বে উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও সাতক্ষীরায় আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণে অবিলম্বে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে খুলনার দাকোপ উপজেলায় দুর্গত এলাকা সফরের অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার নগরের পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধনে এ দাবি ও অনুরোধ জানানো হয়।আইলা দুর্গত সংহতি মঞ্চ, গ্রামীণ জীবনযাত্রার স্থায়ী উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ গণসংগ্রাম কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।প্রধানমন্ত্রী আগামীকাল শুক্রবার খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইলা-দুর্গত এলাকা সফর করবেন। তাঁর এই সফরকে সামনে রেখে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ১৪টি মাস অপেক্ষা করে বসে আছি আপনার জন্য; আপনি আমাদের এ দুর্দশা থেকে মুক্ত করুন’—স্লোগান লেখা ব্যানার নিয়ে ও ‘অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ কর, বেড়িবাঁধ কেটে নোনাপানি ঢোকানো বন্ধ কর, উপকূলে জোয়ারাধার চালু কর, উপকূলের কৃষি বাঁচাও’ ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন হাতে দুর্গত এলাকার দুই শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।