আইলার চার বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর পূর্ণ হলেও গাবুরা ইউনিয়নসহ আইলায় বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষের রাত কাটে আতঙ্কে। গতকাল শনিবার আইলার চার বছর পূর্তি উপলক্ষে বেসরকারি সংস্থা প্রগতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শ্যামনগর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর রশিদ, অধ্যাপক দেব প্রসাদ মণ্ডল, সাংবাদিক রণজিৎ বর্মণ, মুনসুর রহমান প্রমুখ।