আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সহায়তার আশ্বাস ব্রিটেনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেন আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সে দেশের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক (ডিএফআইডি) মন্ত্রী অ্যালান ডানকানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর: ইউএনবি।মন্ত্রী ডানকান আরও প্রতিশ্রুতি দেন, অর্থনীতিকে চাঙা করতে ও গরিব মানুষের জীবনমানের উন্নয়নে ব্রিটেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে। আবদুর রাজ্জাক ডানকানকে আইলার আঘাতে কী ক্ষতি হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে ব্যাপারে তাঁকে জানান। এ সময় ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান মন্ত্রীর সঙ্গে ছিলেন।