আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পুনর্নির্মাণের কাজ চলতি মাসের মধ্যেই শেষ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আইলাদুর্গত জনগণের জীবন-জীবিকা রক্ষায় ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।খুলনা প্রেসক্লাবে গত বুধবার আইলাদুর্গত সংহতি মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ। তিনি বলেন, কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ করতে না পারায় লক্ষাধিক মানুষ এখনো বেড়িবাঁধের ওপর মানবেতর জীবন যাপন করছে। আইলাদুর্গতদের দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল শুক্রবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। শনিবার দুর্গত এলাকার শিশু-কিশোর শিক্ষার্থীরা খুলনা শহরের রাস্তায় বইপত্র নিয়ে অবস্থান করবে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জনগণের করের কয়েক শ কোটি টাকা অপব্যয় করা হয়েছে, দেশকে আরও ঋণের জালে আবদ্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়রা ও শ্যামনগর সফর করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুষ্ক মৌসুমের মধ্যে বেড়িবাঁধ নির্মাণ শেষ হবে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ২ নভেম্বর থেকে কাজ শুরু করে ৩০ ডিসেম্বরের মধ্যে তা শেষ করার নির্দেশ দেয়। কিন্তু কাজ শেষ করতে গড়িমসি চলছে।