আইলায় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পুনর্নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ, কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির কয়েক শ মানুষ আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। কাল শনিবার খুলনার শহীদ হাদিস পার্কে স্থাপিত ‘আইলা মঞ্চ’ থেকে এ দাবি জানানো হয়। এদিকে আইলা মঞ্চের তিন দিনব্যাপী কর্মসূচি গতকাল বিকেলে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।আইলা মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি লিয়াকত আলী, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আব্দুল কাইয়ুম, ওয়াহিদুর রহমান, বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান শিল্পী রানী মৃধা, ডুমুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান রঞ্জিত সরদার, কয়রার বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম, দাকোপ কল্যাণ সমিতির নেতা গৌতম রায় প্রমুখ।বক্তারা আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবি জানান। অন্যথায় ১৪ ফেব্রুয়ারি থেকে নগরে কৃষক মিছিল, লাগাতার অনশন ধর্মঘট ও পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে গতকাল সকালে পরিবেশবাদী কয়েকটি সংগঠন আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে। পরিবেশবাদী সংগঠন বেলা, নীডস, দাকোপ নাগরিক পরিষদ এবং লবণজল প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জাফর ইমাম। বক্তব্য দেন শেখ আব্দুল কাইয়ুম, হাফিজুর রহমান ভূইয়া, কুদরত-ই-খুদা, শেখ আশরাফুজ্জামান, খালিদ হোসেন, শামীমা সুলতানা প্রমুখ।