আইসক্রিম উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আইসক্রিম উৎসব। ইগলু আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেড ও রূপসী বাংলা হোটেল যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসব শেষ হবে ১৮ জুন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত রূপসী বাংলা হোটেলের পূর্ব দিকের লবিতে আইসক্রিম উৎসব পালিত হবে। যে কেউ ৪০০ টাকার কুপন কিনলে উৎসবস্থলে যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন। এ উৎসবের মিডিয়া পার্টনার এবিসি রেডিও। এবিসি রেডিও এ উপলক্ষে কুইজ প্রচার শুরু করেছে। পুরস্কার হিসেবে বিনা মূল্যে উৎসবে অংশ নেওয়ার টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।