আইসক্রিম কারখানা থেকে ২০০ মরা মুরগি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া বাজারের একটি বরফকল ও আইসক্রিম কারখানা থেকে ২০০টি মরা মুরগি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক সাইফুল ইসলামকে (৩৫) আটক করা হয়।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস কারখানায় অভিযান চালিয়ে মুরগি উদ্ধার করেন। পরে আদালত সাইফুলকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।তালার পাটকেলঘাটা থানার ওসি আকতারুজ্জামান জানান, অভিযানের সময় ওই কারখানা থেকে ২০০টি মরা মুরগি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম মরা-পচা মুরগি বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দেন।