আইসক্রিম কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত গতকাল একটি আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, আইসক্রিমের মধ্যে ক্ষতিকর রং ও স্যাকারিন মেশানোর দায়ে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের রুচি আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমদ বলেন, আইসক্রিমে ক্ষতিকর রং ও স্যাকারিন মেশানোর কারণে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভেজালবিরোধী অভিযান চলবে।