আইসক্রিম বিক্রেতাকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় এক আইসক্রিম বিক্রেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর নাম আবদুল মান্নান ওরফে মানু (৬৫)। বাড়ি উপজেলার কাফুরপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মান্নানের বাড়ির অদূরে একটি সরিষা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে।নিহতের ছেলে আমির হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে তাঁর বাবা আইসক্রিম বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে সরিষা খেত থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের গলায় রশি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী মেহেরজান (৪০) ও গ্রামপুলিশ আওয়ালকে (৫৪) গতকাল সকালে আটক করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরকীয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।