আইসক্রিমের নকল মোড়ক তৈরির দায়ে দণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসক্রিমের নকল মোড়ক তৈরির কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও একজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বংশালে গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানে বংশালের মেসার্স ফ্রুটস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে অবৈধভাবে আইসক্রিমের মোড়ক তৈরির অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শামীম বানু এই অভিযান পরিচালনা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ। বিজ্ঞপ্তি।