আইসল্যান্ডের অনারারি কাউন্সেল সামিরা রহমান আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিরা রহমান আলী
সামিরা রহমান আলী

বিটপী গ্রুপের স্পট লাইট ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক সামিরা রহমান আলী সম্প্রতি বাংলাদেশে আইসল্যান্ডের অনারারি কাউন্সেল নিযুক্ত হয়েছেন।
সামিরা রহমান অর্থনীতিতে বিএসসি ও ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি করেছেন। তিনি ‘উৎস বাংলাদেশ’সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত। বিশিষ্ট চিকিৎসক সাবেরা রহমান ও মাহমুদুর রহমানের মেয়ে তিনি।
সামিরার স্বামী বিটপী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী বাংলাদেশে স্লোভাকিয়ার অনারারি কাউন্সেল।
সাবেক সাংসদ রেজা আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাইমা আলীর পুত্রবধূ হলেন সামিরা রহমান। তিনি দুই পুত্রন্তানের মা। বিজ্ঞপ্তি।