আইসিইউ, বার্ন ইউনিটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভবন, বার্ন ইউনিটসহ রোগ নির্ণয়ে একাধিক যন্ত্রের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এর উদ্বোধন করেন। এর মধ্যে ১০ শয্যার আইসিইউ ভবন, ১৬ শয্যার বার্ন ইউনিট, ১০টি ডায়ালাইসিস যন্ত্র, একটি আধুনিক সিটিস্ক্যান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বমানের এসব যন্ত্র রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের। এতে জনগণকেও সহায়তা করতে হবে। রোগীরা যাতে চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য তিনি সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।