আইসিইউ স্থাপনে নীতিমালা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) প্রতি শয্যার জন্য ১০০ থেকে ১২৫ বর্গফুট জায়গার পাশাপাশি ১০০ থেকে ১৫০ শতাংশ খোলা পরিসর রাখতে হবে। এ ছাড়া ছয় শয্যার জন্য একজন সার্বক্ষণিক পরামর্শক ও তিন শয্যার জন্য একজন নার্স নিয়োগ দিতে হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্র স্থাপন ও পরিচালনা খসড়া নীতিমালাতে এই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা এই খসড়া বিধিমালা তৈরি করেছে। আজ বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে খসড়া বিধিমালা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিএমএ নেতা, বিশিষ্ট চিকিৎসক ও বিভিন্ন হাসপাতালের কর্মকর্তারা অংশ নেন।