আইসিএবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিজিওনাল কমিটি-আইসিএবি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভাষাসংগ্রামী জসিম উদ্দিন আহমদ, মির্জা মাজহারুল ইসলাম ও আবদুল করিম পাঠান, আইসিএবির সভাপতি আদিব হোসেন খান, সহসভাপতি মোস্তফা কামাল, এবং সহসভাপতি মো. মাহমুদ হোসেন। ৬৫ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি