আইসিএবির ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী স্নাতক-স্নাতকোত্তর শেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে চান, তাঁদের জন্য বিশেষ ছাড় দেবে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। গতকাল শনিবার আইসিএবির সভাপতি কামরুল আবেদিন এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যাঁরা আইসিএবির শর্ত পূরণ করতে পারবেন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে। আইসিএবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ যৌথভাবে চার্টার্ট অ্যাকাউন্ট্যান্সির ওপর দক্ষতা বাড়ানো উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, আইসিএবির পক্ষে আলামিন সিদ্দিকী, আমিনুল হক, তাহমিদ সামী, এ কে এম মেজবাহুল করিম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।