আইসিএবির নতুন চেয়ারম্যান ইয়াছিন সেক্রেটারি মিজানুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা রিজওনাল কমিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় ২০১৫ সালের জন্য মো. ইয়াছিন মিয়া চেয়ারম্যান ও মিজানুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ইয়াছিন মিয়া ২০০৭ সালে আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন। তিনি দীর্ঘদিন ফুয়াং গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন।

এদিকে, ২০০৬ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া মিজানুর রহমান বর্তমানে ডেইলি স্টার-এর জেনারেল ম্যানেজার ফাইন্যান্স ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।