আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠন।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনভুক্ত শিক্ষকেরা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখায় স্মারকলিপি দেওয়া হয়।
দাবির মধ্যে রয়েছে যোগদানের তারিখ থেকে এমপিওভুক্ত (মাসে বেতন-ভাতা বাবদ সরকারি অনুদানভুক্ত করা) করতে হবে। আইসিটি বিষয়ে যাঁদের কাগজপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দেওয়া আছে, তাঁদের সেখান থেকে এমপিওভুক্ত করতে হবে। চলতি মাস থেকেই তা এমপিওভুক্ত করতে হবে বলে তাঁরা দাবি জানিয়েছেন।
সংগঠনের সভাপতি মো. আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, এই দাবিতে তাঁরা আজ সোমবারও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।