আইসিটির খবর আলাদা শিরোনামে প্রচারের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতার ও টেলিভিশনের সংবাদ বুলেটিনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক (আইসিটি) খবর আলাদা শিরোনামে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের নবনির্মিত ‘রাসেল মিলনায়তন’ উদ্বোধনের পর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, জাতীয়, আন্তর্জাতিক, ব্যবসা-বাণিজ্য ও খেলাধুলার সংবাদের সঙ্গে সঙ্গে যুগের চাহিদা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে মিল রেখে আইসিটিবিষয়ক খবর গুরুত্বসহকারে প্রচারের দাবি রাখে।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নূরুল ইসলাম। আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার। এ সময় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও কয়েকটি বেসরকারি বেতার ও টেলিভিশনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।