আইসিডিডিআরবি ও জার্মান ডক্টরসের খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করে আইসিডিডিআরবি ও জার্মান ডক্টরস কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত

চলমান করোনা মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি নিয়ে এগিয়ে এল আইসিডিডিআরবি ও জার্মান ডক্টরস। ঢাকার তেজগাঁও, দয়াগঞ্জ ও নারায়ণগঞ্জে অবস্থিত আইসিডিডিআরবি পরিচালিত মেথাডন মেইনটেন্যান্স ক্লিনিকের ৫০০ রোগীর মধ্যে গত শনি ও রোববার এ সহায়তা দেওয়া হয়।

করোনার কারণে কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্যসহায়তা হিসেবে ১৪ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

ঢাকার তেজগাঁও এলাকায় খাদ্যসামগ্রী বিতরণের সময় এলাকার ৩৫ নম্বর ওয়ার্ড কমিশনার মোক্তার সরদার ও কেন্দ্রীয় মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের প্রধান চিকিৎসক (ভারপ্রাপ্ত) লুতফুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

খাদ্যসামগ্রী সাহায্য পাওয়া ব্যক্তিরা আইসিডিডিআরবি এবং জার্মান ডক্টরসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁরা সহায়তা অব্যাহত রাখার আবেদন জানান। বিজ্ঞপ্তি