আইসিডিডিআরবিতে ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় মৌসুমি ডায়রিয়া দেখা দিয়েছে। গরম ছাড়াও বিশুদ্ধ পানির অভাবকে এ জন্য দায়ী করছেন চিকিত্সকেরা। মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩৯৯ জন ভর্তি হয়। আগের দিন একই সময় রোগীর সংখ্যা ছিল ৩৭৩।বাড়তি রোগী ব্যবস্থাপনার জন্য আইসিডিডিআরবির মূল ভবনের সামনে গাড়ি রাখার স্থানে তাঁবু টাঙিয়ে চিকিত্সার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।কলেরা হাসপাতাল নামে সাধারণের কাছে বেশি পরিচিত এ প্রতিষ্ঠানের চিকিত্সকেরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের ২৫ শতাংশ তীব্র ডায়রিয়ায় আক্রান্ত। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে শিশুর সংখ্যা ৬০ শতাংশ।