আইসিডিডিআরবিতে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ৭২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। গত শুক্রবার এ সংখ্যা ছিল ৬৫০।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় জানান, রাজধানীর মিরপুর, খিলগাঁও, বাসাবো থেকে বেশি সংখ্যক রোগী হাসপাতালে আসছে।