আইসিডিডিআরবির কর্মী মঙ্গল সংস্থার আন্দোলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈজ্ঞানিক জার্নাল ফেরত আনা, ব্র্যাকের কাছে জায়গা ইজারা দেওয়ার চুক্তি বাতিল করা, ল্যাবরেটরি পুনর্গঠনের উদ্যোগ বন্ধ করার দাবিতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মী মঙ্গল সংস্থা আবার আন্দোলন শুরু করেছে।
আজ সোমবার সকালে আইসিডিডিআরবির ক্যানটিনে আয়োজিত সমাবেশে কর্মী মঙ্গল সংস্থার নেতারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এসব কর্মসূচির অংশ হিসেবে আইসিডিডিআরবির কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ আজ চলছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হবে।
ক্যানটিনে আয়োজিত সমাবেশে সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, আইসিডিডিআরবির অনিয়ম ও দুর্নীতি তদন্তে উচ্চপর্যায়ের কমিশন গঠন করতে হবে।