প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের ‘কতিপয়’ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেছে। তাতে বলা হয়েছে, ওই সব কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন। গতকাল শনিবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খান ডায়েরি করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিডিডিআরবিতে পক্ষ-বিপক্ষ আছে। সে কারণেই হয়তো এক পক্ষ জিডি করেছে। তবে জিডিতে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। আইসিডিডিআরবির সূত্র বলছে, ২৯ মে তারিখে কর্তৃপক্ষ জিডি করেছে। খুব গোপনে এই জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছে।