আইসিডিডিআরবির প্রধানের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক আলেজান্দ্রো ক্রাভিওতো আগামী ১ জুলাই থেকে স্বপদে থাকছেন না। তাঁর উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধ্যাপক আব্বাস ভুঁইয়া ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন। আইসিডিডিআরবি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রের পরবর্তী নির্বাহী পরিচালক মনোনীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে নতুন নির্বাহী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, আইসিডিডিআরবি বছরে এক লাখ ৬০ হাজারেরও বেশি ডায়রিয়া রোগীর চিকিৎসা দিয়ে থাকে।