আইসিবি ইসলামিক ব্যাংকের নথিপত্র দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় নথিপত্র চেয়ে আইসিবি ইসলামিক ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার ঋণসংক্রান্ত নথিপত্র চেয়ে আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চিঠি পাঠানো হয় বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।
এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি, সাবেক ওরিয়েন্টাল ব্যাংক (বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক) থেকে ১০০ কোটি, কৃষি ব্যাংক থেকে ১২৪ কোটি, সিটি ব্যাংক থেকে ৬ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করেন ওয়াহিদুর রহমান। পরে চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ঋণ জালিয়াতির এ ঘটনা অনুসন্ধানে এ বছরের ২৪ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে তিন সদস্যের দল গঠন করা হয়।
অনুসন্ধান দলটি ইতিমধ্যে বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, সিটি ব্যাংক ও আইডিএলসি থেকে নথিপত্র সংগ্রহ করেছে ।