আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট সফল করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, অতীতের ঐতিহ্য সর্বোতভাবে ধরে রেখে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট সফল করতে হবে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ, ২০১৪-এর জাতীয় সাংগঠনিক কমিটি (উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি) এবং অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির যৌথ সভায় বক্তব্য দেন। টুর্নামেন্ট সফল করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘একটি মহল অপপ্রচার চালাতে পারে। কিন্তু সে অপপ্রচার মোকাবিলার ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে।’