আইসিসিআর বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর)। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তি দেবে ভারত সরকার। চিকিৎসা ছাড়া অন্য সব বিষয়ে এসব বৃত্তি দেওয়া হবে এবং যেকোনো বাংলাদেশি নাগরিক এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির জন্য ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫-এর মধ্যে সর্বনিম্ন জিপিএ-৩ থাকতে হবে। আইইএলটিএস কিংবা টোফেলের বাধ্যবাধকতা নেই। আগ্রহী শিক্ষার্থীদের বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ([email protected]) থেকে আবেদনপত্র সংগ্রহ করে ৩১ ডিসেম্বর ২০১৬ বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে। ভারতীয় দূতাবাস এবং আইসিসিআরের ওয়েবসাইট থেকেও এ-সংক্রান্ত বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি