আইসিসির 'ষড়যন্ত্র'র প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আইসিসির সব ‘ষড়যন্ত্র’র প্রতিবাদে গতকাল মঙ্গলবার নড়াইলে মানববন্ধন করা হয়। শহরের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সমাজসেবক, আইনজীবী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তব্য দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, নারীনেত্রী আইনজীবী রওশন আরা কবির প্রমুখ।
বক্তারা বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে বলেন, বাংলার টাইগাররা যখন ক্রমে বিশ্বের সব দেশকে ধরাশায়ী করছেন, তখন এর গতি রোধ করতে আইসিসি ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলার টাইগারদের দাবিয়ে রাখা যাবে না।