আউটসোর্সিং-বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমকর্মীদের নিয়ে আউটসোর্সিং-বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল মঙ্গলবার পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষে অনুষ্ঠিত হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এ কর্মশালার আয়োজন করে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সুশীলনের আঞ্চলিক কর্মকর্তা আবদুল আলিম স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।