প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আউশ প্রণোদনা ২০১৫’ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার কৃষকদের মধ্যে আউশ, উফশী ও নেরিকা জাতের ধানের বীজ, রাসায়নিক সার ও পাওয়ার টিলার বিতরণ করেছে। ৮০০ কৃষককে কৃষি-উপকরণসহ সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা এবং নেরিকা আউশ চাষে ৪৫ জন কৃষককে কৃষি-উপকরণসহ সেচ সহায়তা বাবদ ৮০০ টাকা করে দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ সুরমার ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী প্রধান অতিথি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক খায়রুল বাশার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।