প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যেই আওয়ামী ঘরানার বুদ্ধিজীবীরা জামায়াত ও ১৮-দলীয় জোটের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী বুদ্ধিজীবীরা জামায়াতসহ ১৮-দলীয় জোটের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের ষড়যন্ত্র জনগণ কখনো বাস্তবায়ন হতে দেবে না।
বিবৃতিতে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হলে এখনই জামায়াত-শিবিরসহ সব উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করতে হবে’ যে দাবি করা হয়, তারও সমালোচনা করা হয়।