আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী ও বামসমর্থিত শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেল। তারা সব মিলিয়ে ১৮টি পদে প্রার্থী দিয়ে ১৩টিতে নির্বাচিত হয়েছে। বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা প্যানেল সাতটি পদে প্রার্থী দিয়ে তিনটিতে জয়ী হয়েছে।

অন্যদিকে, ডিন ক্যাটাগরিতে হলুদ প্যানেল থেকে প্রার্থিতা না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করা দুজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওই দুজন গতবার হলুদ প্যানেলের হয়ে নির্বাচন করে ডিন নির্বাচিত হয়েছিলেন। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী।

আলমগীর চৌধুরী প্রথম আলোকে জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন পর্ষদে নির্বাচিত শিক্ষকেরা আগামী দুই বছরের জন্য নিজ নিজ দায়িত্ব পালন করবেন।