প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় গত শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগের নেতা বদিউজ্জামান মিয়ার (৪৮) মৃত্যু হয়েছে। বদিউজ্জামান উপজেলার আলগী ইউনিয়নের বালিয়ে গ্রামের বাসিন্দা ও আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেঘনাদ সাহা বলেন, ওই দিন বিকেল পাঁচটার দিকে বদিউজ্জামান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমল দাস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।