আওয়ামী লীগের প্রার্থীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন ওরফে ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানো এবং একই প্রচারের গাড়িতে একাধিক মাইক ব্যবহার করায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে দেয়ালে পোস্টার লাগানোর পাশাপাশি নির্বাচনী প্রচারের গাড়িতে একাধিক মাইক ব্যবহার করছেন। গতকাল বিকেলে তাঁকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
তবে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাননি দাবি করে আক্তার হোসেন বলেন, তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করছেন।