আওয়াজ তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে এবার ভুক্তভোগী সাধারণ মানুষকেই আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আয়োজিত গণশুনানির প্রচার কার্যক্রমের উদ্বোধনের সময় দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ এ আহ্বান জানান। ১০ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের গণশুনানিতে সেবা না পাওয়া জনগণের মুখোমুখি হবেন ঢাকার তিনটি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রাররা। সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ শুনানির আয়োজন করছে দুদক।