আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতিসহ ১১ পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গত মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবন ১-এ এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৮৬ জন ভোটারের মধ্যে ৪৭০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসার ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি শরীফ আবদুর রাকিব, সহসভাপতি তাজমিলুর রহমান সরদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সহকারী সম্পাদক পলক কুমার মৈত্র এবং কার্যকরী সদস্যপদে বসির আহমেদ খান, শাহিনা আক্তার, শাহনাজ পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম নবী, একরামুল ইসলাম, আফরোজা সুলতানা ও আবদুল্লাহ আল মামুদ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সাধারণ সম্পাদক এম এ গফুর, সহসভাপতি বোরহান উদ্দিন, সহকারী সম্পাদক বি এম জাফর আলতাফ, গ্রন্থাগার সম্পাদক মিজানুর রহমান এবং কার্যকরী সদস্যপদে আবদুল লতিফ মোড়ল।