আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ভোর সাড়ে ছয়টায় দেশের বিভিন্ন স্থানে যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল নয়টায় যুবলীগ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর (উত্তর) ও (দক্ষিণ) শাখার নেতারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, দপ্তর সম্পাদক এ বি এম আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।