আওয়ামী লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে দুই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।
বান্দরবান সদর পৌরসভায় আওয়ামী লীগের ইসলাম বেবী, বিএনপির জাবেদ রেজা ও জাতীয় পার্টির (এরশাদ) মিজানুর রহমানের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
লামা পৌরসভায় আওয়ামী লীগের জহিরুল ইসলাম, বিএনপির আমির হোসেন আমু ও জাতীয় পার্টির (জেপি) ফরিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।