আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত বৃহস্পতিবার আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় শুক্রবার গভীর রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় পৌর বিএনপির সভাপতি সাব্বির আহম্মেদ, কাউন্সিলর ও বিএনপির নেতা সরোয়ার হোসেনসহ ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।