আওয়ামী লীগ গণভোট দিতেও ভয় পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়।হান্নান শাহ বলেন, নিজেদের শক্তি ও সমর্থনের প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের আস্থা থাকলে তারা গণভোট করে দেখুক—জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন চায় কি না। তবে আওয়ামী লীগ ভয় পায় বলে গণভোট দিতেও রাজি হবে না।গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিতের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভার আগে সাংবাদিকদের হান্নান শাহ এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হান্নান শাহ বলেন, ‘জনমত যাচাই করুন, দেখবেন জনগণের মনে আপনাদের রাজনৈতিক অবস্থান তৃতীয় বা চতুর্থ স্থানে।’দলের শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে স্থানীয় বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে পৌর নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ, বিএনপির নেতা এস এম রুহুল আমীন প্রমুখ বক্তৃতা করেন।