প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ, আওয়ামী লীগ জানে আন্দোলন কাকে বলে ও কত প্রকার। আর কীভাবে আন্দোলন করতে হয়, তা-ও আওয়ামী লীগ জানে।গতকাল শুক্রবার মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট সেতুর উদ্বোধন উপলক্ষে সিন্দিয়াঘাট সমাজকল্যাণ ক্লাব প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আমরা সিন্দিয়াঘাট সেতুর কাজ শুরু করেছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এই সেতুর কাজ বন্ধ করে দেয়।’বিরোধী দলের উদ্দেশে ফারুক খান বলেন, ‘নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে তাহলে সংসদে এসে সহযোগিতা করুন।’