প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলা বিএনপির নেতারা গতকাল মঙ্গলবার এক সমাবেশে বলেছেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন বিএনপির চেয়ারপারসন ও তাঁর পরিবারের ওপর আঘাত হানার পাশাপাশি তারা সারা দেশে ডিজিটাল সন্ত্রাস করছে। খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশ বক্তারা এ কথা বলেন। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ। বক্তব্য দেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. মহসীন সিকদার, সৈয়দ আজহারুল হক প্রমুখ।