প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আহাদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে আবদুল আহাদকে হাজির করার পর বিচারক ওই নির্দেশ দেন। এর আগের দিন বিকেলে নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।