আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় মামলা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার মামলা হয়েছে।মফিজুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পীরগাছা জে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মফিজুল ইসলাম পীরগাছা জে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।পীরগাছা থানার ওসি রওশন মোস্তফা জানান, মফিজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় তাঁর ভাই রেজাউল করিম ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা আবদুল বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বৃহস্পতিবার পীরগাছার পারুল ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে মফিজুল ইসলাম নিহত হন।