আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মো. সোহেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গত মঙ্গলবার রাতে উপজেলার পাইকড়া ইউনিয়নের রোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মো. সোহেল পাইকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।সোহেলের পরিবার সূত্রে জানা গেছে, সোহেল একটি মামলায় গত মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিকেলে বাড়িতে আসেন। রাত নয়টার দিকে তিনি বাড়ির পাশে বোরো খেতে সেচের পানি দেওয়া হয়েছে কি না তা দেখতে যান। সেখানে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।গতকাল বিকেলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমির ইজারাসংক্রান্ত বিষয় নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ কারণে হত্যার ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।