আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদের বাড়িতে গত সোমবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের বেঁধে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার নিয়ে যায়।আবদুল্লাহ আল মাহমুদ জানান, সাঁথিয়া পৌর এলাকার বোয়ালমারী মহল্লায় তাঁর বাড়িতে সোমবার রাত একটার দিকে ৮-১০ জনের ডাকাতদল কৌশলে ঢুকে পড়ে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ওয়ার্ডরোব থেকে টাকা, তিনটি মুঠোফোন, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড় নিয়ে যায়।