আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। জেলা যুবলীগের নেতা শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান ও জিহাদুল ইসলাম স্বাক্ষরিত পাঁচ পৃষ্ঠার এই স্মারকলিপি গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। এতে সাইদুলের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ইটভাটা দখল, নিয়োগ-বাণিজ্য, বিভিন্ন সনদ প্রদানের ক্ষেত্রে মোটা অঙ্কের ফি আদায়, পৌর কমিউনিটি সেন্টারের ভাড়া আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সাইদুল করিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।