কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উপনির্বাচন
আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমান উদ্দিন আহমেদ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন গতকাল সোমবার আমান উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ গত ২৮ ডিসেম্বর পদত্যাগ করে জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হলে পদটি শূন্য হয়। পরে চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৬ মার্চ সেখানে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের তারিখ ছিল। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী আমান উদ্দিন আহমেদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।