প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জোবায়েরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার আদালত সড়কের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম। সমাবেশে বক্তব্য দেন নুরুল আবছার চৌধুরী, আ ম ম মিনহাজুর রহমান, মোজাম্মেল হক, কুতুব উদ্দিন চৌধুরী, ওসমান গণি চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের প্রমুখ।