বিজয় দিবস উদ্যাপন: কয়েকটি জায়গায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজনের হামলার অভিযোগ বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের কর্মী সন্দেহে দুজন মাদ্রাসাশিক্ষকের ওপর হামলা
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৭
বিজয় দিবসের শোভাযাত্রা চলাকালে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। কয়েকটি জায়গায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগাছা (রংপুর): সকাল সাড়ে নয়টার দিকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলার পাওটানা বাজারে বিএনপি ও আওয়ামী লীগ পৃথক মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছাওলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলামকে (৪৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিএনপির কর্মীর দুটি দোকান ভাঙচুর করা হয়। ফেনী: শনিবার রাতে জেলার সোনাগাজী উপজেলার সাতবাড়ীয়া এলাকায় জিয়া সঞ্চৃতি সংসদের সামনে বিএনপি ও যুবদলের কর্মীদের ওপর যুবলীগের একদল কর্মী হামলা চালান। এতে যুবদলের অন্তত পাঁচজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে জহির, সেলিম ও হককে চট্টগ্রাম ও ফেনী হাসপাতালে ভর্তি করা হয়। সদর উপজেলার লস্করহাট বাজারে একই রাত ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের কর্মী শাকিল ও বিএনপির কর্মী সুমনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে পৌরসভার বারাহিপুর রেলগেট এলাকায় একদল যুবক শেখ রাসেল সঞ্চৃতি সংসদে হেদায়েত উল্লাহ নামের একজনকে কুপিয়ে জখম করেন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি: সকাল নয়টার দিকে জেলার মহালছড়িতে আওয়ামী লীগের একটি শোভাযাত্রা উপজেলা বিএনপির কার্যালয় অতিক্রম করার সময় দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হন। মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে বিএনপির শোভাযাত্রায় আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপির ছয়জন কর্মী আহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বরগুনা: গতকাল সন্ধ্যায় জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এতে বিএনপির সাতজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেঞ্চদকে (৬০) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট: মোরেলগঞ্জ উপজেলায় গতকাল সকালে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা থেকে জামায়াতের কর্মী সন্দেহে দুজন মাদ্রাসাশিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত দুই শিক্ষক হলেন: মো. সোহরাব হোসেন গাজী (৪৫) ও খান মোতাচ্ছিম বিল্লাহ (৩৭)। তাঁরা স্থানীয় আবু হুরায়রা দাখিল মাদ্রাসার শিক্ষক। কিশোরগঞ্জ: বাজিতপুর উপজেলার পশু হাসপাতাল-সংলগ্ন সড়কে গতকাল সকাল ১০টার দিকে বিএনপির শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে আলম মিয়া (৩৫) ও মো. জসিম উদ্দিনকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নাগরিক সমাজের আয়োজনে বেলা ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করে দেয় স্থানীয় আওয়ামী লীগ। নাগরিক সমাজের সদস্য ও শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘শহীদ মিনার উদ্বোধন করার জন্য বিখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার এসেছিলেন। অথচ আজ আমরা এখানে অনুষ্ঠান করতে পারলাম না।’ এ অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘আমরা কোনো অনুষ্ঠানে বাধা দিইনি।’এ ছাড়া নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় জাতীয় ছাত্রসমাজের এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ হামলায় সাতজন নেতা-কর্মী আহত হন।